ঘরবন্দী আমার নেইরাজ্যের দখল নিয়েছে ভিনদেশী গন্ধ । ঝিমঝিমে ঘ্রাণেন্দ্রিয়েও দিব্যি টের পাচ্ছি লাল-নিল হাতি মার্কা চাদরে, বালিশের ঢাকায়, জামাকাপড়ের রোঁয়ায় আর হ্যাঁচ্চোর রুমালে অদ্ভূত গন্ধ । আকাশের গায়ে টক-টক গন্ধ নেওয়ার অনেক চেষ্টা করেও পাই নি।
তবে জ্বরের গায়ে ঝাল-মিস্টি গন্ধটা বেশ নেশা ধরানো ।
তবে জ্বরের গায়ে ঝাল-মিস্টি গন্ধটা বেশ নেশা ধরানো ।
গন্ধটা তখনও ছিল ; যখন ট্যাঁক ট্যাঁক করে ফ্রেন্ডশীপ ডে-র পোস্টারে মোবাইল উপচে যাচ্ছিল , যখন রাখীর শুভেচ্ছায় ইনবক্স ভেসে যাচ্ছিল ।
গন্ধটা এখনো আছে ; যখন বিছানার একটা কোণায় কুণ্ডলী পাকিয়ে আউড়ে যাচ্ছি "তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে ..."
গন্ধটা তখনো থাকে ; যখন 'কিচ্ছু ভাল্লাগছে না', 'পড়তে ইচ্ছে করছে না', 'কথা বলতে ইচ্ছে করছে না ', 'লেখা আসছে না', 'ফেসবুক খুলতে ইচ্ছে করছে না' , 'ফোন ধরতে ইচ্ছে করছে না' - ইত্যাদি রা বেশ জাঁকিয়ে বসে আমার প্রতিটা রোমকূপে ।

বেশ বুঝছি, এ থেকে ছাড়ান নেই ।
আগের আমি হলে খুব চাইতাম, একতোড়া রজনীগন্ধা এনে কেউ ঢেকে দিক এই দমবন্ধ গন্ধকে । - আজ যে বন্ধুত্ব দিন ।
আগের আমি হলে বেশি বেশি চাইতাম , সিরাপ-ট্যাব্লেট আর থার্মোমিটারের জঞ্জাল সরিয়ে একটা গোলাপ রাখুক কেউ পাশের টেবিলটায় । - আজ যে বেঁধে বেঁধে থাকার দিন ।

এখন বোঝা-না বোঝার মাঝখানে ঘ্যান ঘ্যানে পেন্ডুলাম দশাতেও দিব্যি বুঝি রজনীগন্ধা বা গোলাপ গোছার খোয়াব সিনেমার বিষয় । বন্ধুত্ব বা রাখীর মত কোনও সুতোবাঁধা দিবস টিবসও আমার নেই । তাদের আমি কোন সুতোয় বাঁধব, যারা সময় অসময়ে জিজ্ঞেস করে 'আজ জ্বর কমেছে?' 'ঠিকমত খাওয়াদাওয়া করছিস?' 'চিন্তা করিস না সেরে উঠবি।' যারা ফোন না ধরলেও রাগ না করে পালটা ফোন করে বলে 'ঘুমিয়ে পড়েছিলি?' গলায় ব্যাথা শুনে দ্রুত ব্যস্ত কণ্ঠে বলে ' তবে থাক ।'
একটা ঠান্ডা হাত যখন প্রতি সকালে তপ্ত মাথার উপর বুলিয়ে যায় চিন্তা আর যত্নের যুগপৎ স্পর্শ , একটা ঘাম-তেল-হলুদ মাখা আঁচল যখন মুখের কাছে দুধ-রুটি আর ওষুধ পথ্যির খুঁটিনাটি সাজিয়ে ধরে ঘড়ি ধরে , একটা চাপা কন্ঠ যখন যাবতীয় উদ্বেগ আড়াল করে (পাছে আমি শুনে ফেলি ) ফোনে কারুর কাছে শেয়ার করে নিজের আশঙ্কা , একটা শিরা-ওঠা-হাত যখন উদয়াস্ত মুখ বুজে একটার পর একটা কাজ করতেই থাকে , হাজার বারণ সত্ত্বেও যখন দিনে দুবার বাজার গিয়ে ফলমূল এটা সেটা কিনে আনে - তখন আমার ডিজিটাল 'ভাল লাগা'রা লজ্জা পায় খুব ।
আমি মোবাইল বন্ধ করে রাখি । তাবৎ ফরোয়ার্ডিং শুভেচ্ছার মুখের উপর সপাট দরজা দিই।
আমি মোবাইল বন্ধ করে রাখি । তাবৎ ফরোয়ার্ডিং শুভেচ্ছার মুখের উপর সপাট দরজা দিই।
বাইরে এখন হলদে রঙের রোদ্দুর । আমার ঝিমঝিমে দৃষ্টি দিয়ে সে রোদ ছোঁয়ার আগে এই অর্বাচীন গন্ধটা থেকে মুক্তি চাই । তেল হলুদের ঘেমো গন্ধ বুক ভরে নিতে চাই । দড়ি পাকানো হাতের মোলায়েম স্পর্শ নেওয়ার আগে এক ছুটে গলা জড়িয়ে তাঁকে ঝরঝরে গলায় বলতে চাই " আমি একদম ভাল হয়ে গেছি, আজ স্কুলে যাব ।"
তাঁর ভেঙ্গেচুড়ে যাওয়া মুখের কোণায় এক চিলতে হাসি ফুটলে আমার রোদ্দুর ছোঁয়া সার্থক হবে ।
জ্বরবন্দীর জুবানিতে ভুল বকা বন্ধ হবে ।
তাঁর ভেঙ্গেচুড়ে যাওয়া মুখের কোণায় এক চিলতে হাসি ফুটলে আমার রোদ্দুর ছোঁয়া সার্থক হবে ।
জ্বরবন্দীর জুবানিতে ভুল বকা বন্ধ হবে ।
সুখবিলাস যেমন সবার নয় , অসুখের বিলাসিতাও কি সবার মানায় ?
mtritto amn e ak otut bondhon, maa er gayer gondhei jano ek mo mo kora dhuper gondher res o kete jai, ar sontan se gondho buk vore nie shanti pai, eta ki kom kichu.
ReplyDelete